শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সদরপুরে এইচএসসি ফলাফলে মাদ্রাসা এগিয়ে, পিছিয়ে কলেজ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সদরপুরে এইচএসসি ফলাফলে মাদ্রাসা এগিয়ে, পিছিয়ে কলেজ

সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি: 

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সকাল ১১টায়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ফরিদপুরের সদরপুর উপজেলায় কলেজের তুলনায় মাদ্রাসাগুলোতে পাসের হার বেশি। উপজেলার দুটি কলেজ ও তিনটি মাদ্রাসার ফলাফল পর্যালোচনায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে সদরপুর সরকারি ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠানটিতে পরীক্ষার্থীদের পাসের হার অর্ধেকেরও কম।

সদরপুর সরকারি ডিগ্রি কলেজে এ বছর ৭০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে মাত্র ২৯১ জন। পাসের হার প্রায় ৪১ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে সদরপুর মহিলা কলেজে ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১০ জন। প্রতিষ্ঠানটির পাসের হার প্রায় ২১ দশমিক ৭৪ শতাংশ।

অন্যদিকে উপজেলার মাদ্রাসাগুলোতে তুলনামূলক ভালো ফলাফল দেখা গেছে। বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় ২৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২১ জন। চরবন্দরখোলা ফাজিল মাদ্রাসায় ১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ জন। এছাড়া চন্দ্রপাড়া সুলতানিয়া মাদ্রাসায় ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার তিনটি মাদ্রাসার মধ্যে চরবন্দরখোলা ফাজিল মাদ্রাসায় পাসের হার সর্বোচ্চ, প্রায় ৯১ দশমিক ৬৭ শতাংশ। বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় পাসের হার ৮৪ শতাংশ এবং চন্দ্রপাড়া সুলতানিয়া মাদ্রাসায় পাসের হার প্রায় ৭২ দশমিক ২২ শতাংশ।

সামগ্রিকভাবে সদরপুর উপজেলার কলেজগুলোর তুলনায় মাদ্রাসাগুলোতে পাসের হার বেশি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে কলেজগুলোর ফলাফল বিপর্যয়ের কারণ এবং শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয় : এইচএসসি ফলাফল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


সদরপুরে এইচএসসি ফলাফলে মাদ্রাসা এগিয়ে, পিছিয়ে কলেজ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি: 

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সকাল ১১টায়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ফরিদপুরের সদরপুর উপজেলায় কলেজের তুলনায় মাদ্রাসাগুলোতে পাসের হার বেশি। উপজেলার দুটি কলেজ ও তিনটি মাদ্রাসার ফলাফল পর্যালোচনায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে সদরপুর সরকারি ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠানটিতে পরীক্ষার্থীদের পাসের হার অর্ধেকেরও কম।

সদরপুর সরকারি ডিগ্রি কলেজে এ বছর ৭০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে মাত্র ২৯১ জন। পাসের হার প্রায় ৪১ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে সদরপুর মহিলা কলেজে ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১০ জন। প্রতিষ্ঠানটির পাসের হার প্রায় ২১ দশমিক ৭৪ শতাংশ।

অন্যদিকে উপজেলার মাদ্রাসাগুলোতে তুলনামূলক ভালো ফলাফল দেখা গেছে। বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় ২৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২১ জন। চরবন্দরখোলা ফাজিল মাদ্রাসায় ১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ জন। এছাড়া চন্দ্রপাড়া সুলতানিয়া মাদ্রাসায় ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার তিনটি মাদ্রাসার মধ্যে চরবন্দরখোলা ফাজিল মাদ্রাসায় পাসের হার সর্বোচ্চ, প্রায় ৯১ দশমিক ৬৭ শতাংশ। বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় পাসের হার ৮৪ শতাংশ এবং চন্দ্রপাড়া সুলতানিয়া মাদ্রাসায় পাসের হার প্রায় ৭২ দশমিক ২২ শতাংশ।

সামগ্রিকভাবে সদরপুর উপজেলার কলেজগুলোর তুলনায় মাদ্রাসাগুলোতে পাসের হার বেশি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে কলেজগুলোর ফলাফল বিপর্যয়ের কারণ এবং শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream