শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমারে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া পাঁচজনই নারী শিক্ষার্থী

সংগৃহীত ছবি

নীলফামারীর ডোমার উপজেলায় চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন পাঁচজন শিক্ষার্থী। উল্লেখযোগ্য বিষয় হলো, জিপিএ-৫ পাওয়া পাঁচজনই নারী শিক্ষার্থী।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ডোমার সরকারি কলেজের রিক্তা রায়, চিলাহাটি সরকারি কলেজের হাসি আক্তার, ডোমার মহিলা ডিগ্রি কলেজের রওশন আক্তার রাকা, চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের হুমায়রা মোস্তারি ঐশী এবং মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের কাকুলী রানী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ডোমার উপজেলার ১১টি কলেজ থেকে মোট ১ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৪০ জন। উপজেলায় পাসের হার ৩৬ দশমিক ৬১ শতাংশ। এছাড়া দুটি কলেজের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

এদিকে, উপজেলার পাঁচজন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন এবং পাঁচজনই নারী হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। তাদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ডোমারে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া পাঁচজনই নারী শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলায় চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন পাঁচজন শিক্ষার্থী। উল্লেখযোগ্য বিষয় হলো, জিপিএ-৫ পাওয়া পাঁচজনই নারী শিক্ষার্থী।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ডোমার সরকারি কলেজের রিক্তা রায়, চিলাহাটি সরকারি কলেজের হাসি আক্তার, ডোমার মহিলা ডিগ্রি কলেজের রওশন আক্তার রাকা, চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের হুমায়রা মোস্তারি ঐশী এবং মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের কাকুলী রানী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ডোমার উপজেলার ১১টি কলেজ থেকে মোট ১ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৪০ জন। উপজেলায় পাসের হার ৩৬ দশমিক ৬১ শতাংশ। এছাড়া দুটি কলেজের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

এদিকে, উপজেলার পাঁচজন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন এবং পাঁচজনই নারী হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। তাদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream