নীলফামারীর ডোমার উপজেলায় চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ১১টি কলেজের মধ্যে দুটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া কলেজ দুটি হলো বাগডোকরা নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজ এবং জামিরবাড়ী মহিলা কলেজ।
ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভিশন কর্মকর্তা মো. সামিউল ইসলাম জানান, বাগডোকরা নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন এবং জামিরবাড়ী মহিলা কলেজ থেকে পাঁচজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে দুই প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ডোমার উপজেলায় এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৪০ জন। পাসের হার প্রায় ৩৬ দশমিক ৬১ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে মাত্র পাঁচজন শিক্ষার্থী।
মতামত