রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ টানা তিন বছরে এইচএসসিতে পাস করেনি কেউ!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি কলেজে টানা তিন বছর ধরে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়ে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এতে প্রতিষ্ঠানটির শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা।

টানা তিন বছর শতভাগ অকৃতকার্য শিক্ষার্থীর তালিকায় থাকা প্রতিষ্ঠানটির নাম বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ২০২৪ সালে মানবিক বিভাগে ৮ জন, ২০২৫ সালে ৭ জন এবং চলতি বছর ২০২৬ সালে ৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কলেজটিতে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি তালাবদ্ধ। কোন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কেউই নেই। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে চারজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রতিষ্ঠানটিতে শিক্ষক সংকট দেখা দেয়। এর পর থেকেই টানা তিন বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। তিনি আরও জানান, কলেজটিতে ১৭ জন শিক্ষকের প্রয়োজন থাকলেও বর্তমানে সব মিলিয়ে শিক্ষক রয়েছেন মাত্র চারজন।

শিক্ষক ও স্থানীয়দের মতে, এমপিওভুক্ত না হওয়া, শিক্ষক সংকট, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং একাডেমিক তদারকির ঘাটতিসহ নানা কারণে প্রতিষ্ঠানটির ফলাফলে এমন বিপর্যয় দেখা দিয়েছে।

তাঁদের মতে, কলেজটির শিক্ষার পরিবেশ ও ফলাফলের এই দুরবস্থা কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দ্রুত শিক্ষক সংকট নিরসন, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আগামী বছরও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০১ নভেম্বর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ টানা তিন বছরে এইচএসসিতে পাস করেনি কেউ!

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি কলেজে টানা তিন বছর ধরে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়ে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এতে প্রতিষ্ঠানটির শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা।

টানা তিন বছর শতভাগ অকৃতকার্য শিক্ষার্থীর তালিকায় থাকা প্রতিষ্ঠানটির নাম বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ২০২৪ সালে মানবিক বিভাগে ৮ জন, ২০২৫ সালে ৭ জন এবং চলতি বছর ২০২৬ সালে ৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কলেজটিতে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি তালাবদ্ধ। কোন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কেউই নেই। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে চারজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রতিষ্ঠানটিতে শিক্ষক সংকট দেখা দেয়। এর পর থেকেই টানা তিন বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। তিনি আরও জানান, কলেজটিতে ১৭ জন শিক্ষকের প্রয়োজন থাকলেও বর্তমানে সব মিলিয়ে শিক্ষক রয়েছেন মাত্র চারজন।

শিক্ষক ও স্থানীয়দের মতে, এমপিওভুক্ত না হওয়া, শিক্ষক সংকট, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং একাডেমিক তদারকির ঘাটতিসহ নানা কারণে প্রতিষ্ঠানটির ফলাফলে এমন বিপর্যয় দেখা দিয়েছে।

তাঁদের মতে, কলেজটির শিক্ষার পরিবেশ ও ফলাফলের এই দুরবস্থা কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দ্রুত শিক্ষক সংকট নিরসন, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আগামী বছরও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream