বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইসরায়েলের নির্বাচনে বড় সাফল্যের আভাস আরব দলগুলোর

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসন পেতে পারে। মঙ্গলবারের নির্বাচনের বুথফেরত জরিপে এমন আভাস পাওয়া গেছে। ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে এই পূর্বাভাস সত্যি হলে তা হবে আরব দলগুলোর বড় সাফল্য। একই সঙ্গে, ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের ভোট দেওয়ার হারও কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, আরব নাগরিকদের মধ্যে প্রায় ৮০ শতাংশ ভোট দিয়েছেন। এর মাধ্যমে ১৯৯৯ সালের ভোটদানের রেকর্ডও ছাড়িয়ে গেছে।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, জয়েন্ট লিস্ট ও রা’আম—এই দুই আরব নেতৃত্বাধীন দল মিলে ১৯টি আসন পেতে পারে। ভোট গণনার এক-তৃতীয়াংশের বেশি শেষ হওয়ার পর জয়েন্ট লিস্টের ভোটের হার ৯ শতাংশের বেশি ছিল। তবে এখনো ভোট গণনা চলছে। তাই চূড়ান্ত ফলাফলে আসনসংখ্যা পরিবর্তিত হতে পারে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোটের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সাবেক ইসরায়েলি সেনাপ্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোট। সরকার গঠনের হিসাব-নিকাশে আরব দলগুলোর আসন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

রা’আম পার্টির নেতা মানসুর আব্বাস আশা করছেন, চূড়ান্ত ফলাফলে নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাবে। চ্যানেল ১২-কে তিনি বলেন, বর্তমান আসনসংখ্যার হিসাবে সরকার গঠনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। নির্বাচনের আগে ও পরেও দুই প্রধান রাজনৈতিক শিবির তাঁর দলটির সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান তিনি।

বর্তমানে নেসেটে রা’আমের পাঁচটি আসন রয়েছে। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলে ক্ষমতায় থাকা জোট সরকারেও অংশ নিয়েছিল দলটি।

ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অ্যালন পিঙ্কাস আল-জাজিরাকে বলেন, আরব দলগুলোকে বাইরে রেখে সরকার গঠন করা গাদি আইজেনকোটের মতো বিরোধী নেতাদের জন্য কঠিন হতে পারে।

নির্বাচনি প্রচারের সময় কয়েকটি দল আরব দলগুলোর সঙ্গে জোট না করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পেলে তাদের সেই অবস্থান পুনর্বিবেচনা করতে হতে পারে।

পিঙ্কাসের মতে, আরব নাগরিকদের রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা সম্ভব নয়। কেবল নির্বাচনে ভোটের প্রয়োজন হলেই তাদের সমর্থন চাওয়ার রাজনীতিরও মূল্য দিতে হবে।

তবে আরব দলগুলোর দাবির সঙ্গে ইহুদি নেতৃত্বাধীন জোট সরকারের নীতিগত অবস্থানের বিরোধ দেখা দিতে পারে। এতে সরকার গঠন নিয়ে আলোচনা আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা।

বিষয় : ইসরায়েল পার্লামেন্ট নির্বাচন আরব দল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইসরায়েলের নির্বাচনে বড় সাফল্যের আভাস আরব দলগুলোর

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream