বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নেতানিয়াহুর দলের ভোট কমছে, বাড়ছে আইজেনকোটের দলের

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। তবে গণনা বাড়ার সঙ্গে সঙ্গে দলটির ভোটের হার কমছে। অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির ভোট কিছুটা বেড়েছে।

বুধবার (২৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা করা হয়েছে। এতে লিকুদ পার্টি ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছে। এর আগে দলটির ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ১৫ দশমিক ৭২ শতাংশ ভোট। আগের গণনায় দলটির ভোটের হার ছিল ১৫ দশমিক ৪১ শতাংশ। ফলে ভোট গণনা এগোনোর সঙ্গে সঙ্গে দলটির ভোটের হার কিছুটা বেড়েছে।

এ ছাড়া ফিলিস্তিনি ও ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্ট ৯ দশমিক ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। আর সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল পেয়েছে ৮ দশমিক ২২ শতাংশ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রকাশিত ফলাফল এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভোট গণনা অব্যাহত থাকায় দলগুলোর প্রাপ্ত ভোটের হার ও অবস্থানে পরিবর্তন আসতে পারে।

এবারের নির্বাচনে ইসরায়েলের মোট নিবন্ধিত ভোটার ছিলেন ৭৩ লাখ ৩০ হাজার। এর মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে প্রাথমিক ফলাফলে লিকুদ এগিয়ে থাকলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক জোটের সেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়নি।

তবে ভোট গণনা এগোনোর সঙ্গে সঙ্গে ফলাফলেও পরিবর্তন আসছে। বুধবার সকালের পরবর্তী এক গণনায় প্রায় অর্ধেক ভোট গণনা শেষে লিকুদের ভোটের হার ২০ দশমিক ৬ শতাংশ এবং ইয়াশার পার্টির ১৬ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে এপি।

বিষয় : ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুর দলের ভোট কমছে, বাড়ছে আইজেনকোটের দলের

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। তবে গণনা বাড়ার সঙ্গে সঙ্গে দলটির ভোটের হার কমছে। অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির ভোট কিছুটা বেড়েছে।

বুধবার (২৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা করা হয়েছে। এতে লিকুদ পার্টি ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছে। এর আগে দলটির ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ১৫ দশমিক ৭২ শতাংশ ভোট। আগের গণনায় দলটির ভোটের হার ছিল ১৫ দশমিক ৪১ শতাংশ। ফলে ভোট গণনা এগোনোর সঙ্গে সঙ্গে দলটির ভোটের হার কিছুটা বেড়েছে।

এ ছাড়া ফিলিস্তিনি ও ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্ট ৯ দশমিক ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। আর সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল পেয়েছে ৮ দশমিক ২২ শতাংশ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রকাশিত ফলাফল এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভোট গণনা অব্যাহত থাকায় দলগুলোর প্রাপ্ত ভোটের হার ও অবস্থানে পরিবর্তন আসতে পারে।

এবারের নির্বাচনে ইসরায়েলের মোট নিবন্ধিত ভোটার ছিলেন ৭৩ লাখ ৩০ হাজার। এর মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে প্রাথমিক ফলাফলে লিকুদ এগিয়ে থাকলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক জোটের সেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়নি।

তবে ভোট গণনা এগোনোর সঙ্গে সঙ্গে ফলাফলেও পরিবর্তন আসছে। বুধবার সকালের পরবর্তী এক গণনায় প্রায় অর্ধেক ভোট গণনা শেষে লিকুদের ভোটের হার ২০ দশমিক ৬ শতাংশ এবং ইয়াশার পার্টির ১৬ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে এপি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream