সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ছিল শাহাজানের, সড়ক দুর্ঘটনায় সব শেষ

মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখেছিলেন সদ্য এসএসসি পাস করা শাহাজান ইসলাম (২০)। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। বাবা-মায়ের একমাত্র সন্তান শাহাজানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে নীলফামারীর ডোমার-জলঢাকা সড়কের তিনবট বাজার এলাকায় নসিমনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজান ইসলাম ডিমলা উপজেলার আমডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা মমিনুর ইসলাম ও লোকমান হোসেন গুরুতর আহত হয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাজান তার চাচা ও ফুফার সঙ্গে মোটরসাইকেলে করে ডিমলা থেকে নীলফামারী পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। পথে তিনবট বাজার এলাকায় জলঢাকা থেকে গরুবোঝাই একটি নসিমন ডোমারের বসুনিয়া হাটের দিকে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে মোটরসাইকেলসহ তিনজন চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাজান ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মমিনুর ইসলাম ও লোকমান হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের চাচা জাহিদুল ইসলাম বলেন, শাহাজান এবার এসএসসি পাস করেছে। কিছুদিনের মধ্যেই তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। বাবা-মায়ের একমাত্র সন্তানকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল। তার মৃত্যুতে সেই সব স্বপ্ন যেন এক মুহূর্তেই শেষ হয়ে গেল।

দুর্ঘটনার পর নসিমনচালক পালিয়ে গেছেন বলে জানা গেছে। 

ডোমার থানার এসআই কাওছার আলম শাহাজানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ছিল শাহাজানের, সড়ক দুর্ঘটনায় সব শেষ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream