বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

আবারও পূজা চেরির বিয়ে নিয়ে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

আবারও পূজা চেরির বিয়ে নিয়ে নতুন গুঞ্জন
আবারও পূজা চেরির বিয়ে নতুন করে গুঞ্জন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে শোবিজ পাড়ায় নতুন করে গুঞ্জন হয়েছে। দেশের নামকরা একজন ব্যবসায়ীর সঙ্গে গোপনে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে বলে জোর গুঞ্জন উঠলেও, এ বিষয়ে পূজা চেরি নিজে এখনও কোনো মন্তব্য বা স্পষ্টিকরণ দেননি।

চলতি বছরের শুরুর দিকেও পূজার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়। প্রায় দুই বছর আগে গোপনে বাগদান হয়েছে—এমন গুঞ্জন ছড়ানোর পর এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তিনি এনগেজড। পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানান। তবে বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী। 

সম্প্রতি নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টারের সঙ্গে ছবি প্রকাশ করে পূজা লিখেছেন, ‘প্রতিটি চরিত্র আমাকে নতুন কিছু শিখিয়েছে, প্রতিটি সিনেমা আমাকে আরও শক্ত করেছে। তবে বলুন তো, কোনটি এখানে নেই অনুমান করতে পারেন?’ 

তার এই কথাতেও ভক্তদের মধ্যে নতুন কোনো সিনেমা বা জীবনের নতুন অধ্যায় নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে পোস্টে বিয়ে কিংবা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কোনো ইঙ্গিত দেননি এই অভিনেত্রী। । 

বিষয় : আবারও পূজা চেরির বিয়ে নতুন করে গুঞ্জন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

আবারও পূজা চেরির বিয়ে নিয়ে নতুন গুঞ্জন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে শোবিজ পাড়ায় নতুন করে গুঞ্জন হয়েছে। দেশের নামকরা একজন ব্যবসায়ীর সঙ্গে গোপনে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে বলে জোর গুঞ্জন উঠলেও, এ বিষয়ে পূজা চেরি নিজে এখনও কোনো মন্তব্য বা স্পষ্টিকরণ দেননি।

চলতি বছরের শুরুর দিকেও পূজার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়। প্রায় দুই বছর আগে গোপনে বাগদান হয়েছে—এমন গুঞ্জন ছড়ানোর পর এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তিনি এনগেজড। পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানান। তবে বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী। 

সম্প্রতি নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টারের সঙ্গে ছবি প্রকাশ করে পূজা লিখেছেন, ‘প্রতিটি চরিত্র আমাকে নতুন কিছু শিখিয়েছে, প্রতিটি সিনেমা আমাকে আরও শক্ত করেছে। তবে বলুন তো, কোনটি এখানে নেই অনুমান করতে পারেন?’ 

তার এই কথাতেও ভক্তদের মধ্যে নতুন কোনো সিনেমা বা জীবনের নতুন অধ্যায় নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে পোস্টে বিয়ে কিংবা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কোনো ইঙ্গিত দেননি এই অভিনেত্রী। । 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream