সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মা কারাগারে, নয় মাসের শিশুসহ তিন সন্তান নিয়ে বিপাকে বাবা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিশু চুরির অভিযোগে করা মামলায় গ্রেফতার হয়ে গত দুই মাস ধরে কারাগারে আছেন সাবিনা আক্তার (২৮) নামে  তিন সন্তানের জননী। এরমধ্যে এক শিশু সন্তানের বয়স রয়েছে নয় মাস। ছোট শিশুটি সারাক্ষণ মায়ের জন্য কান্না করছে আর ফেল ফেল করে তাকিয়ে মাকে খোঁজছে। বাকী দুই সন্তানও মায়ের জন্য কান্না করছে।

এদিকে মায়ের অনুপস্থিতিতে তিন সন্তানকে নিয়ে অনেকটাই বিপাকে পড়েছেন বাবা সফিক মিয়া। মায়ের স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে মায়ের ফেরার অপেক্ষায় দিন কাটছে তাদের। ঘটনাটি ঘটেছে পৌরশহরের খড়মপুর বাইপাস রেলগেট এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, সাবিনার স্বামী সফিক মিয়া পৌরশহরের খড়মপুর বাইপাস রেলগেট এলাকার খাদেম বাড়িতে টিনের চালার একটি ঘরে বসবাস করছেন। জীবিকার প্রয়োজন তিনি ভাঙারি সংগ্রহ করছেন। ওইসব বিক্রি করে যে টাকা আয় হয় তা দিয়ে চলছে তার সংসার। গত ১৭ জুন উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় একটি শিশুসহ সাবিনাকে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তাঁকে শিশুসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে শিশুটির অভিভাবক থানায় এসে সন্তানকে নিয়ে যান। পরে সাবিনার বিরুদ্ধে শিশু চুরির অভিযোগে থানায় মামলা করেন তিনি। ওই মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন সাবিনা। স্ত্রী কারাগারে থাকায় সন্তানদের নিয়ে বিপাকে পড়ে যায় সফিক। কারণ সন্তানদের খাওয়ানো, গোসল করানো ও দেখাশোনার পাশাপাশি স্ত্রীর জামিনের জন্য আদালতের বারান্দায় একাই ছুটতে হচ্ছে সফিককে।

সফিক মিয়া বলেন, ‘আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। সে বাচ্চা চুরি করেনি। কথার প্যাঁচে পড়ে জেল খাটছে। তিন সন্তান নিয়ে আমি খুব কষ্টে আছি। আমি গরিব মানুষ। কীভাবে তাকে জামিন করাব, বুঝতে পারছি না। বাচ্চাগুলো সারাক্ষণ মায়ের জন্য কান্নাকাটি করে।’সাবিনার বড় ছেলে ইব্রাহিম কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘অনেক দিন মাকে দেখি না। আমার মাকে এনে দাও।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, একটি শিশুসহ সাবিনাকে আটক করা হয়েছিল। পরে শিশুটির অভিভাবক চুরির অভিযোগে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মা কারাগারে, নয় মাসের শিশুসহ তিন সন্তান নিয়ে বিপাকে বাবা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream