সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কাপাসিয়ায় নবাগত এসিল্যান্ড আসিফ রায়হানের যোগদান

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন নবাগত এসিল্যান্ড আসিফ রায়হান। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পাবনার সাঁথিয়া উপজেলায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম হায়দার আলী। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।  একান্ত সাক্ষাৎকারে নবাগত এসিল্যান্ড আসিফ রায়হান জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। বিশেষ করে খাজনা প্রদান, নামজারি (খারিজ/মিউটেশন) সহ অন্যান্য যাবতীয় ভূমি সেবায় সাধারণ জনগণ যাতে কোনো প্রকার ভোগান্তি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। 

উপজেলা ভূমি অফিসকে শতভাগ দুর্নীতি ও দালালচক্র মুক্ত করে সঠিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও বলেন, কাপাসিয়ার সার্বিক ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে হলে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। একটি আদর্শ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি অফিস গঠনে তিনি কাপাসিয়ায় কর্মরত সকল সাংবাদিকের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কাপাসিয়ায় নবাগত এসিল্যান্ড আসিফ রায়হানের যোগদান

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন নবাগত এসিল্যান্ড আসিফ রায়হান। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পাবনার সাঁথিয়া উপজেলায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম হায়দার আলী। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।  একান্ত সাক্ষাৎকারে নবাগত এসিল্যান্ড আসিফ রায়হান জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। বিশেষ করে খাজনা প্রদান, নামজারি (খারিজ/মিউটেশন) সহ অন্যান্য যাবতীয় ভূমি সেবায় সাধারণ জনগণ যাতে কোনো প্রকার ভোগান্তি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। 

উপজেলা ভূমি অফিসকে শতভাগ দুর্নীতি ও দালালচক্র মুক্ত করে সঠিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও বলেন, কাপাসিয়ার সার্বিক ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে হলে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। একটি আদর্শ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি অফিস গঠনে তিনি কাপাসিয়ায় কর্মরত সকল সাংবাদিকের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream