বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নেত্রকোণা মদনে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

নেত্রকোণার মদন উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত মদন উপজেলা নির্বাহী অফিসার  এম. এ. কাদের।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা এবং প্রশাসনের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত প্রতিনিধিরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়নসংক্রান্ত বিষয় ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য দেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ , পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, ওসি সালাউদ্দীন করিম.তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান মাস্টার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাদির, জামাতের  নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমন, পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুরুল হক রুনু, সহসভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ও সহসাংগঠনিক সম্পাদক আলী আজগর পনির। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম (হিরু) এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বক্তারা মদন উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা, জনসাধারণের সমস্যা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

সভায় উপস্থিত ব্যক্তিরা উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নেত্রকোণা মদনে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream