শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ছবি: প্রতীকী

মৌলভীবাজারের জুড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জুড়ী থানায় মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) এস এম জামিল হাসান অনিক। মামলার নম্বর ০৩/১৫/১০/২৬।

মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন;দুবাইপ্রবাসী মো. শামীম মোল্লা (২৫),হাবিবুর রহমান জয় (৩৪), শাহরিয়ার মাহবুব (৩৮),এ আর সাজেদ (২৮),পূর্বজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ (৬৫) ও বর্তমান চেয়ারম্যান রুয়েল উদ্দিন (৪৪)। এ ছাড়া আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নামও এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ১৪ অক্টোবর ভোর সাড়ে ৬টার দিকে জুড়ী উপজেলার ৫ নম্বর জায়ফরনগর ইউনিয়নে উপজেলা পরিষদের সামনে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী অংশ নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মিছিলটির নেতৃত্বে ছিলেন মামলার ২ নম্বর আসামি হাবিবুর রহমান জয়।

এজাহারে আরও বলা হয়,মিছিলকারীরা পরস্পরের যোগসাজশে একত্রিত হয়ে জননিরাপত্তা ও বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে এবং আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে স্লোগান দিতে দেখা যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের মুখ ঢাকা ছিল বলেও প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জের (তদন্ত) দায়িত্বে থাকা মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল মালিক (পিপিএম) জানান,এ মামলায় শামীম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ১৮(১) ধারায় প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream