ফরিদপুরের চরভদ্রাসনে বিশেষ অভিযান চালিয়ে ফরিদ মৃধা ওরফে সুমন নামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা-পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) তাকে নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সফর আলীর দিকনির্দেশনায় এএসআই (নিরস্ত্র) গাজী সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় চরভদ্রাসন থানাধীন ছিটা ডাঙ্গী (চর আযোদ্ধা) এলাকার নিজ বসতবাড়ি থেকে ফরিদ মৃধা ওরফে সুমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরিদ মৃধা ওরফে সুমন ওই এলাকার মৃত আফজাল মৃধা ওরফে রাজ্জাক মৃধার ছেলে। তিনি চরভদ্রাসন থানার এফআইআর নং-৪, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২ এবং জিআর নং-৫৬ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মতামত