শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ধামইরহাটে ‘পিতৃপুরুষের গল্প’ নিয়ে গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ ও গল্প বলার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ‘পিতৃপুরুষের গল্প’ শীর্ষক গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে প্রখ্যাত লেখক হারুন হাবিব রচিত ‘পিতৃপুরুষের গল্প’ অবলম্বনে এ ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ধামইরহাটের মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো আগ্রাদ্বিগুন বালিকা উচ্চ বিদ্যালয়, আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়, কাশিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ভাতগ্রাম আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাহমুদপুর আজিজিয়া ফাজিল মাদরাসা। প্রতিযোগীরা গল্পের বিষয়বস্তু নিজেদের মতো করে উপস্থাপনের মধ্য দিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের গল্প বলা উপভোগ করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ এনামুল হক। তিনি শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার এমন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে পাঠাভ্যাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর কবিরের ভূয়সী প্রশংসা করেন।

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের সভাপতি ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন মাহমুদপুর আজিজিয়া ফাজিল মাদরাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী, বাসুদেবপুর আলিম মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, পুস্তইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুজার গিফারী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন কুমার মানী।

এ সময় উপস্থিত ছিলেন মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম বাদল, আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান, অনুষ্ঠানের উপস্থাপক ও গ্রন্থাগারিক রায়হান পারভেজ এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ এনামুল হক। শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা এবং পাঠাভ্যাসের পাশাপাশি আত্মবিশ্বাস ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকেরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ধামইরহাটে ‘পিতৃপুরুষের গল্প’ নিয়ে গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream