শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাণীশংকৈলে ইটভাটার পাশে ফাঁকা জায়গা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাণীশংকৈলে ইটভাটার পাশে ফাঁকা জায়গা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যারই গ্রামের আলী ইটভাটার সংলগ্ন   একটি ফাঁকা জায়গা থেকে যতীশ চন্দ্র (যুবক) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যতীশ চন্দ্র পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্রের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নন্দুয়ার ইউনিয়নের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের আলী ইটভাটার পাশে ধানক্ষেতের আইলেই পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় জানা না গেলেও পরে নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে যতীশ চন্দ্রের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তিনি কীভাবে ওই ধানক্ষেতের পাশে পৌঁছালেন এবং তাঁর মৃত্যু স্বাভাবিক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তবে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের মাধ্যমে জানা যাবে।

এবিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, শুক্রবার ছুটিরদিন হওয়ায় লাশ এখনো থানায় রয়েছে।শনিবার ময়নাতদন্তের পরে মৃত্যুর  আসল কারণ জানাযাবে। তবে কিভাবে তিনি এই এলাকায় আসলেন এটার তদন্ত চলমান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে ইটভাটার পাশে ফাঁকা জায়গা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যারই গ্রামের আলী ইটভাটার সংলগ্ন   একটি ফাঁকা জায়গা থেকে যতীশ চন্দ্র (যুবক) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যতীশ চন্দ্র পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্রের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নন্দুয়ার ইউনিয়নের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের আলী ইটভাটার পাশে ধানক্ষেতের আইলেই পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় জানা না গেলেও পরে নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে যতীশ চন্দ্রের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তিনি কীভাবে ওই ধানক্ষেতের পাশে পৌঁছালেন এবং তাঁর মৃত্যু স্বাভাবিক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তবে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের মাধ্যমে জানা যাবে।

এবিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, শুক্রবার ছুটিরদিন হওয়ায় লাশ এখনো থানায় রয়েছে।শনিবার ময়নাতদন্তের পরে মৃত্যুর  আসল কারণ জানাযাবে। তবে কিভাবে তিনি এই এলাকায় আসলেন এটার তদন্ত চলমান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream