শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে রেজিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলে নূর আলমের (৪৫) বিরুদ্ধে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত নূর আলমকে আটক করে পুলিশ। নিহত রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক পাঁচটার দিকে নিজ বসতঘরে রেজিয়া খাতুনের ওপর ধারালো দা দিয়ে হামলা চালানো হয়। এতে তাঁর ঘাড়ের পেছনে ও গলায় গুরুতর জখম হয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার খবর মুঠোফোনে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখকে জানানো হলে তাঁর নির্দেশে দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জোহাব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন অভিযুক্ত নূর আলমকে আটক করে রাখেন। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। 

স্থানীয়দের কয়েকজনের দাবি, নূর আলম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম জানান, পুলিশ ঘটনাস্থলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream