সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের পাশাপাশি কয়েকজন নিখোঁজ থাকার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন ও শোকাহত।

তিনি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণ ও সবার নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর ভূমিকা জরুরি। পাশাপাশি কক্সবাজারের রিসোর্টগুলোতে অগ্নিনিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সব রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তদন্তের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের পাশাপাশি কয়েকজন নিখোঁজ থাকার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন ও শোকাহত।

তিনি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণ ও সবার নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর ভূমিকা জরুরি। পাশাপাশি কক্সবাজারের রিসোর্টগুলোতে অগ্নিনিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সব রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তদন্তের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream