শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
প্রতীকী ছবি

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও সর্বশেষ ধাপে অনলাইনে আবেদন নেওয়া হবে আগামী ২৬ ও ২৭ অক্টোবর। ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর রাত ৮টায়।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আনোয়ারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনও কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি, তারা এ ধাপে আবেদন করতে পারবে। এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনও কারণে নিশ্চায়ন করতে না পারা, নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে না পারা কিংবা ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবে।

তৃতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ৩১ অক্টোবর রাত ৮টার মধ্যে নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হবে। নিশ্চায়ন করা শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়।

নির্বাচিত শিক্ষার্থীদের ২ ও ৩ নভেম্বরের মধ্যে কলেজে ভর্তি হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনও কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের তৃতীয় ধাপে আবেদনের জন্য ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। এক্ষেত্রে ভর্তির ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।

তৃতীয় ধাপে আবেদন করার সময় শিক্ষার্থীদের কোটার যোগ্যতা যাচাই করে সঠিক কোটা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়া এবং নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিষয় : ভর্তি পরীক্ষা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream