কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সোমবার (১২ অক্টোবর) মৌলভীবাজারের কমলগঞ্জে কমিউনিটি ডায়লগ ও মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এদিন সকাল সাড়ে এগারোটায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে কুরমা চা বাগান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শতাধিক কিশোরী, তাদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণেএ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুর রহিম বাবর। সংস্থার মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক ড. আবু তাহের, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি শাব্বির এলাহী, ইউপি সদস্য নুরুল ইসলাম, কুরমা চা বাগান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মনির উদ্দিন, চা বাগান পঞ্চায়েত সভাপতি চন্দন কুর্মী প্রমুখ।
মতামত