কন্যাশিশুদের অধিকার সুরক্ষার বার্তা ও তাদের এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আজ ১১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। ২০১২ সাল থেকে যাত্রা শুরু করা এই দিবসটি বর্তমানে বিশ্বব্যাপী কন্যাদের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান অনুপ্রেরণামূলক দিন হিসেবে পালিত হয়ে আসছে।
২০২৬ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইটস’ (বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন)।
এই প্রতিপাদ্যের মূল তাৎপর্য হলো কন্যাশিশুর সুরক্ষাকে কেবল একটি ক্ষতিকর প্রথা বন্ধ করার মাঝে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশের মতো মৌলিক অধিকারগুলোকে সমান্তরালে এগিয়ে নেওয়া। প্রতি বছরের মতো এবারও দিবসটি উপলক্ষে দেশে দেশে নানা সভা, সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে এই দিবসটি ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় ২০১২ সালের ১১ অক্টোবর থেকে বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়ে আসছে।
মতামত