শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছরের অপেক্ষার অবসান। ডারউইনে স্বাগতিকদের হারিয়ে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনই দাপট দেখিয়েছে টাইগাররা। বিশ্বমানের বোলিং আক্রমণের সামনে এমন জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।

২৩ বছর আগে অস্ট্রেলিয়া সফরে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। এবার সেই অস্ট্রেলিয়ার মাটিতেই প্রতিশোধের গল্প লিখল শান্ত-তাসকিনরা। সিরিজে এগিয়ে গিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিল লাল-সবুজ।

দুই সেশনেরও বেশি সময় অপ্রত্যাশিতভাবে বাংলাদেশের বোলারদের দাপট চলল। দুইশ রানের আগেই অলআউট অস্ট্রেলিয়া! যেন বিশ্বাসই হচ্ছিল না। অবশ্য ধারণা করা হচ্ছিল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের শক্তিশালী বোলিং লাইনআপও একইভাবে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হবে। কিন্তু না, ব্যাটিংয়েও চলল বাংলাদেশের দাপট। তানজিদ হাসান তামিম ঐতিহাসিক সেঞ্চুরি করলেন। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজও হাফ সেঞ্চুরিতে বড় স্কোরের শক্ত ভিত গড়ে দিলেন।

এই তিন ব্যাটারের অনবদ্য ব্যাটিং এবং টেল এন্ডারের উল্লেখযোগ্য অবদানে বাংলাদেশ ২২৮ রানের বড় লিড নেয়। বিদেশের মাটিতে এর আগে প্রথম ইনিংসে এত বড় লিড কখনও পায়নি তারা। অস্ট্রেলিয়ার ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে গেল চাপ নিয়ে। এবারও হাসান জোড়া আঘাতে তাদের গলা চেপে ধরেন।

প্রথম ইনিংসে স্টিভ স্মিথ, আর দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিন বাংলাদেশের ধারালো বোলারদের সামনে যা একটু প্রতিরোধ গড়লেন। দেশের মাটিতে প্রথম সেঞ্চুরিতে অজিদের লিড এনে দেন। কিন্তু বল হাতে মিরাজ দেখালেন ঘূর্ণি জাদু। তাতে লিডটা বড় হলো না। বাংলাদেশের লক্ষ্যও থাকল নাগালের মধ্যে।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ এবার ডাক মারলেন। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারলেন। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৫৪ রানে অলআউট করার স্মৃতি অজিদের আত্মবিশ্বাস বাড়াতে কোনো কাজে দিলো না। ৫৭ রানের লক্ষ্য অনায়াসে পূরণ করে ইতিহাসের পাতায় নাম লিখল বাংলাদেশ। 

বিষয় : অস্ট্রেলিয়া বাংলাদেশ ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream