বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাণিজ্য নিয়ে আজ বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত

বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বাণিজ্য বিষয়ে বৈঠক শুরু হচ্ছে আজ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠক শেষ হবে আগামীকাল শুক্রবার।

বাণিজ্যিক নানা বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত বিষয়সহ বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলবে ঢাকা। এই বৈঠকে অংশ নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ভারত বাংলাদেশে এক হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।

মূলত, চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। দেশের ব্যবসায়ীরা ভারত থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলা আমদানি করেন।

বিষয় : ভারত বাংলাদেশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বাণিজ্য নিয়ে আজ বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বাণিজ্য বিষয়ে বৈঠক শুরু হচ্ছে আজ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠক শেষ হবে আগামীকাল শুক্রবার।

বাণিজ্যিক নানা বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত বিষয়সহ বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলবে ঢাকা। এই বৈঠকে অংশ নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ভারত বাংলাদেশে এক হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।

মূলত, চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। দেশের ব্যবসায়ীরা ভারত থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলা আমদানি করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream