বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁর ধামইরহাটে স্কুলের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

নওগাঁ জেলার ধামইরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মুস্তাকিম আহমেদ (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে প্রকাশ, উপজেলার ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে গত ১ থেকে ৪ অক্টোবরের মধ্যে ৪৫ হাজার টাকা মূল্যের একটি HP Core i5 ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর রাত ১টা ১৫ মিনিটে ইসবপুর বাজার থেকে চোরাই ল্যাপটপসহ মুস্তাকিমকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নওগাঁর ধামইরহাটে স্কুলের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁ জেলার ধামইরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মুস্তাকিম আহমেদ (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে প্রকাশ, উপজেলার ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে গত ১ থেকে ৪ অক্টোবরের মধ্যে ৪৫ হাজার টাকা মূল্যের একটি HP Core i5 ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর রাত ১টা ১৫ মিনিটে ইসবপুর বাজার থেকে চোরাই ল্যাপটপসহ মুস্তাকিমকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream