মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাত ১১টায় সিরাজদিখানের নিমতলায় এসিল্যান্ডের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদণ্ড

মাদক বিরোধী অভিযান

রাত ১১টায় সিরাজদিখানের নিমতলায় এসিল্যান্ডের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদণ্ড
‎এমএ আউয়াল আশিকঃ
‎
‎মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে দুই যুবককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাত ১১টার দিকে পরিচালিত এ অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ দেখা গেছে।
‎সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নিমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।
‎অভিযানে মাদক সেবনের অপরাধে ইব্রাহিম (৩০) ও সালাতুল (২১) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা মাদক সেবনের অপরাধে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
‎রাতের বেলায়ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, দিনের পাশাপাশি রাতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
‎প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রাত ১১টায় সিরাজদিখানের নিমতলায় এসিল্যান্ডের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream