প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
রাত ১১টায় সিরাজদিখানের নিমতলায় এসিল্যান্ডের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদণ্ড
মো. আবদুল আউয়াল , সহকারি সম্পাদক ||
রাত ১১টায় সিরাজদিখানের নিমতলায় এসিল্যান্ডের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদণ্ড
এমএ আউয়াল আশিকঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে দুই যুবককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাত ১১টার দিকে পরিচালিত এ অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ দেখা গেছে।
সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নিমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।
অভিযানে মাদক সেবনের অপরাধে ইব্রাহিম (৩০) ও সালাতুল (২১) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা মাদক সেবনের অপরাধে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাতের বেলায়ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, দিনের পাশাপাশি রাতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম