সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়পুরহাটে অবৈধ সার মজুদের সন্ধান, কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা উদ্ধার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জয়পুরহাটে অবৈধ সার মজুদের সন্ধান, কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামের রমজান আলী হাবিল নামের এক কৃষকের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় কৃষক ওই কৃষকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), জয়পুরহাটের সদস্যরা শিরতা গ্রামে সার গুলো জব্দ করে। এ সময় বাড়ি থেকে ডিএপি ২৩ বস্তা, এমওপি ২৭ বস্তা, টিএসপি ২০ বস্তা ও ইউরিয়া ৬ বস্তাসহ মোট ৭৬ বস্তা সার জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা  জানান, জব্দ করা সারের মধ্যে ১ বস্তা খোলা ও ২১ বস্তা সারের বৈধ কাগজপত্র পাওয়া যায়। বাকি ৫৪ বস্তা সার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। রমজান আলী হাবিল শিরতা গ্রামের জয়নাল আলীর ছেলে।

পরে রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে সার মজুদের অপরাধে রমজান আলী হাবিলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন জানান, জব্দ করা সার মঙ্গলবার (৬ অক্টোবর) সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

বিষয় : জয়পুরহাটে অবৈধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে অবৈধ সার মজুদের সন্ধান, কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাট প্রতিনিধি: 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামের রমজান আলী হাবিল নামের এক কৃষকের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় কৃষক ওই কৃষকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), জয়পুরহাটের সদস্যরা শিরতা গ্রামে সার গুলো জব্দ করে। এ সময় বাড়ি থেকে ডিএপি ২৩ বস্তা, এমওপি ২৭ বস্তা, টিএসপি ২০ বস্তা ও ইউরিয়া ৬ বস্তাসহ মোট ৭৬ বস্তা সার জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা  জানান, জব্দ করা সারের মধ্যে ১ বস্তা খোলা ও ২১ বস্তা সারের বৈধ কাগজপত্র পাওয়া যায়। বাকি ৫৪ বস্তা সার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। রমজান আলী হাবিল শিরতা গ্রামের জয়নাল আলীর ছেলে।

পরে রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে সার মজুদের অপরাধে রমজান আলী হাবিলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন জানান, জব্দ করা সার মঙ্গলবার (৬ অক্টোবর) সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream