সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চরভদ্রাসনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, চরভদ্রাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাস।

আলোচনা সভায় বক্তব্য দেন চরভদ্রাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান খান, একাডেমিক সুপারভাইজার মো. ইয়াছিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সাহা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিজানুর রহমান।

বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব অপরিসীম। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় আঃ কাইয়ুম, জাহিদুর রহমান, মো. বেলায়েত, শিরিন সুলতানা, সালাহ মোল্যা, বিষ্ণুপদ চক্রবর্তী, লুৎফর রহমান, শামছুদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, মো. জাহিদ, লিয়াকত আলী লালু, মো. মাকসুদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream