সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডাক্তারের ভূয়া ডিগ্রী ব্যবহার এবং ধাত্রী বিদ্যা না থাকা সত্ত্বেও ডেলিভারিতে জরিমানা

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে, সহকারী  কমিশনার (ভূমি), চকরিয়া ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম এর নেতৃত্বে মালুমঘাট ও চিরিংগা পৌর শহরে ভূয়া ডাক্তার ও বিভিন্ন বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে মালুমঘাটের মা-মনি হাসপাতালের মোঃ আলী আকবর খানকে ডাক্তারের ভূয়া ডিগ্রী ব্যবহার করে বিভিন্ন বেসরকারী হাসপাতালে সার্জারী করা, বিএমডিসি রেজিষ্ট্রেশন না থাকা, এনেস্হেসিয়ার ডিগ্রি না থাকা সত্বেও বিভিন্ন বেসরকারী হাসপাতালে এনেস্থেসিয়া প্রদান করার দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর বিভিন্ন ধারায় ১,০০০০০ (এক লক্ষ) টাকা, চিরিংগা সরকারি হাসপাতালের পশ্চিম পাশে হুসনে আরা নামক একজনকে ধাত্রী বিদ্যার কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকার পরও মহিলাদের ডেলিভারি বিষয়ে ডাক্তারী প্যাডে লিখার অনুমতিবিহীন বিভিন্ন ঔষধ লেখার দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর বিভিন্ন ধারায়  ৬০,০০০ (ষাট হাজার) টাকা, সরকারি হাসপাতাল সড়কে রিদুয়ানুল কবির নিশান ডিএমএফকে ডাক্তারী প্যাডে লিখার অনুমতিবিহীন বিভিন্ন ঔষধ লেখার দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন এর বিভিন্ন ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা, সোনালী ট্রেডার্স ফার্মেসীকে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতিবিহীন আল্ট্রা সাউন্ড মেশিন রেখে আল্ট্রাসনোগ্রাফীর কাজ চালানোর দায়ে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা, সেইফ মেডিসিন কর্ণার ফার্মেসীকে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতিবিহীন আল্ট্রাসাউন্ড মেশিন রেখে আল্ট্রাসনোগ্রাফীর কাজ চালানোর দায়ে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায়  ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয় ও আদায় করা হয়। 

এছাড়াও ২ জন ব্যক্তি, ১ জন মহিলা ও ২ টি ফার্মেসীকে মোট ১৮৫০০০ (এক লক্ষ পঁচাশি হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেশিওলজি) ডাঃ মোঃ মামুন-অর-রশিদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিসকাত উদ্দীন আহমদ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আরিফুল ইসলাম, চকরিয়া থানা পুলিশ টিম ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সশস্ত্র আনসার সদস্য টিম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ডাক্তারের ভূয়া ডিগ্রী ব্যবহার এবং ধাত্রী বিদ্যা না থাকা সত্ত্বেও ডেলিভারিতে জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream