শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের নতুন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের নতুন ঘোষণা
রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের নতুন ঘোষণা

মিয়ানমারের জান্তা সরকার বলেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখের বেশি রোহিঙ্গা রাখাইনের পুরোনো বাসিন্দা। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি ভালো হলে তাদের দেশে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্তির আগে এ ঘোষণা দিল মিয়ানমার। 

২০১৭ সালে সেনাবাহিনীর অভিযানের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ওই অভিযানের বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ ওঠে।

মিয়ানমার সরকার কখনোই রোহিঙ্গাদের নিজেদের দেশের নাগরিক হিসেবে মেনে নিতে চায় না। তারা উল্টো রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে ডাকে। এর মাধ্যমে তারা দাবি করে যে এই মানুষগুলো আসলে বাংলাদেশের অধিবাসী এবং তারা বেআইনিভাবে মিয়ানমারে বসবাস করছিল।

মিয়ানমার তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, জুলাই মাসের শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের কাছে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার একটি তালিকা দিয়েছিল। এর মধ্যে তারা ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য মিলিয়ে দেখেছে। আর এই যাচাই করা তথ্যের ভিত্তিতে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে তারা নিজেদের দেশের প্রাক্তন বাসিন্দা হিসেবে নিশ্চিত করেছে।

বিষয় : রোহিঙ্গা মিয়ানমার জান্তা সরকার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের নতুন ঘোষণা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

মিয়ানমারের জান্তা সরকার বলেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখের বেশি রোহিঙ্গা রাখাইনের পুরোনো বাসিন্দা। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি ভালো হলে তাদের দেশে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্তির আগে এ ঘোষণা দিল মিয়ানমার। 

২০১৭ সালে সেনাবাহিনীর অভিযানের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ওই অভিযানের বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ ওঠে।

মিয়ানমার সরকার কখনোই রোহিঙ্গাদের নিজেদের দেশের নাগরিক হিসেবে মেনে নিতে চায় না। তারা উল্টো রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে ডাকে। এর মাধ্যমে তারা দাবি করে যে এই মানুষগুলো আসলে বাংলাদেশের অধিবাসী এবং তারা বেআইনিভাবে মিয়ানমারে বসবাস করছিল।

মিয়ানমার তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, জুলাই মাসের শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের কাছে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার একটি তালিকা দিয়েছিল। এর মধ্যে তারা ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য মিলিয়ে দেখেছে। আর এই যাচাই করা তথ্যের ভিত্তিতে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে তারা নিজেদের দেশের প্রাক্তন বাসিন্দা হিসেবে নিশ্চিত করেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream