বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ: জোনায়েদ সাকি

| ফটো কার্ড

ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ: জোনায়েদ সাকি

ছাত্র আন্দোলনকে শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেছেন, শিক্ষা ও ছাত্র আন্দোলন একাডেমিক শিক্ষারই গুরুত্বপূর্ণ অংশ; তাই এটিকে নেতিবাচক দৃষ্টিতে দেখার সুযোগ নেই।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর ঢাকা কলেজের শহীদ আ.ন.ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত ৫ম জাতীয় বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, মানুষের মধ্যে অন্যের প্রতি বিবেচনাবোধ থাকলেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বিদ্রোহ ও ঐক্যবদ্ধ হওয়ার শক্তি তৈরি হয়। প্রয়োজনে মানুষ নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত হয়।

জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ২০২৪ সালে তরুণ প্রজন্ম দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছে। আন্দোলনে আহত বহু তরুণ এখনো শরীরে ক্ষত নিয়ে জীবন কাটাচ্ছেন। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, আবার কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।

এ সময় ঢাকা কলেজের অবকাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঐতিহ্যবাহী এই কলেজের বর্তমান অবকাঠামোতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। ক্যাম্পাসের বিদ্যমান জায়গাকে কাজে লাগিয়ে একটি মাস্টারপ্ল্যানের মাধ্যমে কলেজের উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক, মতপ্রকাশ ও যুক্তিনির্ভর চিন্তার চর্চা তরুণদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ: জোনায়েদ সাকি

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

ছাত্র আন্দোলনকে শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেছেন, শিক্ষা ও ছাত্র আন্দোলন একাডেমিক শিক্ষারই গুরুত্বপূর্ণ অংশ; তাই এটিকে নেতিবাচক দৃষ্টিতে দেখার সুযোগ নেই।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর ঢাকা কলেজের শহীদ আ.ন.ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত ৫ম জাতীয় বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, মানুষের মধ্যে অন্যের প্রতি বিবেচনাবোধ থাকলেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বিদ্রোহ ও ঐক্যবদ্ধ হওয়ার শক্তি তৈরি হয়। প্রয়োজনে মানুষ নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত হয়।

জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ২০২৪ সালে তরুণ প্রজন্ম দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছে। আন্দোলনে আহত বহু তরুণ এখনো শরীরে ক্ষত নিয়ে জীবন কাটাচ্ছেন। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, আবার কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।

এ সময় ঢাকা কলেজের অবকাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঐতিহ্যবাহী এই কলেজের বর্তমান অবকাঠামোতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। ক্যাম্পাসের বিদ্যমান জায়গাকে কাজে লাগিয়ে একটি মাস্টারপ্ল্যানের মাধ্যমে কলেজের উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক, মতপ্রকাশ ও যুক্তিনির্ভর চিন্তার চর্চা তরুণদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream