শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি: ছাত্রদল নেতা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি: ছাত্রদল নেতা
রাকিবুল ইসলাম রাকিব। ছাত্রদল নেতা।

দীর্ঘদিনের দায়িত্বের ইতি টেনে নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বিদায়ী বার্তায় তিনি দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিজের ফেসবুক পোস্টে নাসির বলেন, মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে’ জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ পাওয়াকে জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

বিদায়ী বার্তায় ছাত্রদলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান নাসির। তার দাবি, দায়িত্ব পালনকালে এসব নেতাকর্মী সততা, নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে নিজ নিজ ইউনিটের নেতৃত্ব দিয়েছেন এবং কোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের কারণে তাদের সংবাদ শিরোনাম হতে হয়নি।

নাসির বলেন, আর্থিক নানা সীমাবদ্ধতার মধ্যেও ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম পরিচালনা করেছেন। একই সঙ্গে নিজেদের পাশাপাশি কর্মীদেরও নীতি, আদর্শ ও সততার পথে থাকার জন্য উৎসাহিত করেছেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিবাচক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টার কথাও তুলে ধরেছেন তিনি। তার ভাষ্য, ছাত্রদলের কোনো নেতাকর্মীর কারণে যেন সাধারণ শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে না পড়েন, সে বিষয়ে তিনি বিশেষভাবে নজর দিয়েছেন। এমনকি নিজ দলের বাইরের শিক্ষার্থীরা সমস্যায় পড়লে তাদের পাশে দাঁড়ানোরও চেষ্টা করেছেন বলে জানান।

জুলাই আন্দোলনে ভূমিকার কথা স্মরণ

বিদায়ী বার্তায় নিজেদের কমিটির অন্যতম বড় সাফল্য হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন এবং রাজপথে ভূমিকা রাখার কথা উল্লেখ করেন নাসির।

তিনি বলেন, ‘রাকিব-নাসির কমিটির মূল সফলতা হলো জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে কার্যকরী বীরোচিত ভূমিকা পালন।’

৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা চ্যালেঞ্জ মোকাবিলার কথা উল্লেখ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বুলিং উপেক্ষা করে নেতৃত্ব দিতে হয়েছে বলেও জানান।

‘নতুন জীবন শুরু করতে চাই’

দীর্ঘদিনের ছাত্ররাজনীতির অধ্যায় শেষ করে এবার নিজেকে আরও পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নাসির।

তিনি বলেন,ভুল-ত্রুটির ঊর্ধ্বে কেউ নন। দায়িত্ব পালনকালে তার কোনো ভুল হয়ে থাকলে কিংবা কারও মনে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধও জানান।

শেষে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিদায়ী বার্তায় তাই একদিকে যেমন দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করেছেন নাসির, অন্যদিকে নতুন জীবনের প্রত্যাশা আর সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি রেখে গেছেন শুভকামনা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি: ছাত্রদল নেতা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার