রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জামালপুরের দেওয়ানগঞ্জে গাছ চাপায় এক বৃদ্ধার মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে গাছ চাপায় এক বৃদ্ধার মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জে গাছ চাপায় এক বৃদ্ধার মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে গাছ চাপায় সমিরন বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। 

শুক্রবার( ১৪ আগষ্ট) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সমিরন বেওয়া গোলাপ মিয়ার স্ত্রী। 

জানা গেছে, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সমিরন বেওয়া (৯০) গরমে অতিষ্ট হয়ে বাড়ীর পাশের বনজ বাগানে গাছ তলায় বসে ছিলেন। কিছুক্ষন পর একটি গাছ তার উপর ভেঙ্গে পড়ে। গাছ চাপায় সমিরন গুরুত্বর আহত হয়।   

পরিবারের লোকজন আহত সমিরন বেওযাকে চিকিৎসার জন্য দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরীক্ষা নীরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এব্যাপারে দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ঘটনা সঠিক। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে অবহিত করেনি। জানানোর পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিষয় : জামালপুরের দেওয়ানগঞ্জে গাছ চাপায় এক বৃদ্ধার মৃত্যু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে গাছ চাপায় এক বৃদ্ধার মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জে গাছ চাপায় সমিরন বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। 

শুক্রবার( ১৪ আগষ্ট) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সমিরন বেওয়া গোলাপ মিয়ার স্ত্রী। 

জানা গেছে, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সমিরন বেওয়া (৯০) গরমে অতিষ্ট হয়ে বাড়ীর পাশের বনজ বাগানে গাছ তলায় বসে ছিলেন। কিছুক্ষন পর একটি গাছ তার উপর ভেঙ্গে পড়ে। গাছ চাপায় সমিরন গুরুত্বর আহত হয়।   

পরিবারের লোকজন আহত সমিরন বেওযাকে চিকিৎসার জন্য দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরীক্ষা নীরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এব্যাপারে দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ঘটনা সঠিক। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে অবহিত করেনি। জানানোর পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream