শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে জয়ী হয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিলে শপথ পাঠ করাবেন কে—এ নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সাংবিধানিক কাঠামো অনুযায়ী, ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পড়ানোর দায়িত্ব পড়তে পারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ওপর।

বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তখন সংসদের স্পিকারের কার্যাবলি পরিচালনা করেন ডেপুটি স্পিকার।

সেই হিসাবে বর্তমানে সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল।

অন্যদিকে, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে নির্ধারিত হয়েছে—রাষ্ট্রপতিসহ তৃতীয় তফশিলে উল্লেখিত সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত শপথ নিতে হবে। কে সেই শপথ পাঠ করাবেন, তারও সাংবিধানিক বিধান রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নিজেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকায়, ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে শপথ পাঠ করানোর ক্ষেত্রে কায়সার কামালের নামই সামনে আসছে।

অর্থাৎ, রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুল জয়ী হলে একদিকে যেমন তাকে দলীয় মহাসচিবের পদ ছেড়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে, অন্যদিকে তার শপথ অনুষ্ঠানেও তৈরি হবে ভিন্ন এক সাংবিধানিক পরিস্থিতি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে জয়ী হয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিলে শপথ পাঠ করাবেন কে—এ নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সাংবিধানিক কাঠামো অনুযায়ী, ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পড়ানোর দায়িত্ব পড়তে পারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ওপর।

বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তখন সংসদের স্পিকারের কার্যাবলি পরিচালনা করেন ডেপুটি স্পিকার।

সেই হিসাবে বর্তমানে সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল।

অন্যদিকে, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে নির্ধারিত হয়েছে—রাষ্ট্রপতিসহ তৃতীয় তফশিলে উল্লেখিত সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত শপথ নিতে হবে। কে সেই শপথ পাঠ করাবেন, তারও সাংবিধানিক বিধান রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নিজেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকায়, ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে শপথ পাঠ করানোর ক্ষেত্রে কায়সার কামালের নামই সামনে আসছে।

অর্থাৎ, রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুল জয়ী হলে একদিকে যেমন তাকে দলীয় মহাসচিবের পদ ছেড়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে, অন্যদিকে তার শপথ অনুষ্ঠানেও তৈরি হবে ভিন্ন এক সাংবিধানিক পরিস্থিতি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার