শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

রাষ্ট্রবিরোধী অপপ্রচারে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

রাষ্ট্রবিরোধী অপপ্রচারে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সরকারের সমালোচনা বা সরকারের বিরুদ্ধে মতামত প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে রাষ্ট্রের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ন্যারেটিভ কিংবা অপপ্রচার ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার মোকাবিলায় করণীয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন সংশোধনের কাজ চলছে। এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আইনটিকে আরও কার্যকর করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, নতুন আইনে নারী ও শিশুদের অনলাইন নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। সাইবার বুলিং, মানহানিকর কনটেন্ট এবং নারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ঠেকাতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা রাখা হবে।

আইন প্রণয়নের আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে বলেও জানান ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে আইন যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের স্বার্থে অপব্যবহার করতে না পারে, সেটিও নিশ্চিত করার কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সচেতনতামূলক ভিডিও ও রিলস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এসব কনটেন্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি তথ্য অফিস ও সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

রাষ্ট্রবিরোধী অপপ্রচারে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সরকারের সমালোচনা বা সরকারের বিরুদ্ধে মতামত প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে রাষ্ট্রের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ন্যারেটিভ কিংবা অপপ্রচার ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার মোকাবিলায় করণীয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন সংশোধনের কাজ চলছে। এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আইনটিকে আরও কার্যকর করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, নতুন আইনে নারী ও শিশুদের অনলাইন নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। সাইবার বুলিং, মানহানিকর কনটেন্ট এবং নারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ঠেকাতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা রাখা হবে।

আইন প্রণয়নের আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে বলেও জানান ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে আইন যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের স্বার্থে অপব্যবহার করতে না পারে, সেটিও নিশ্চিত করার কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সচেতনতামূলক ভিডিও ও রিলস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এসব কনটেন্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি তথ্য অফিস ও সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার