বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবে না: নাহিদ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবে না: নাহিদ
নাহিদ ইসলাম

৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলামের ভাষ্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ কাঠামো এখনো পরিষ্কার নয়। এসব বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর সমীচীন হবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, এমন সফর দেশের মানুষও মেনে নেবে না।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নাহিদ বলেন, বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়; তবে তার আগে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আসামিদের প্রত্যর্পণ, সীমান্তে হত্যাকাণ্ডের সমাধান এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে অগ্রগতি হলেই দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলা উচিত বলে মন্তব্য করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবে না: নাহিদ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলামের ভাষ্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ কাঠামো এখনো পরিষ্কার নয়। এসব বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর সমীচীন হবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, এমন সফর দেশের মানুষও মেনে নেবে না।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নাহিদ বলেন, বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়; তবে তার আগে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আসামিদের প্রত্যর্পণ, সীমান্তে হত্যাকাণ্ডের সমাধান এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে অগ্রগতি হলেই দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলা উচিত বলে মন্তব্য করেন তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream