রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিযোগিতার পরিবেশ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে কোনো নির্বাচনই একতরফা হওয়া উচিত নয়।
কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে আজাদ জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যথাযথভাবেই দাখিল করা হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে মনোনয়নটি বৈধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এ সময় সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও কথা বলেন আজাদ। তাঁর মতে, এ বিধানের কারণে সংসদ সদস্যদের অনেক ক্ষেত্রে নিজস্ব মতামত অনুযায়ী ভোট দেওয়ার স্বাধীনতা সীমিত হয়ে পড়ে। ফলে সংসদে বিভিন্ন বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাধাগ্রস্ত হয়।
মতামত