রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিসিক শিল্পনগরীতে দুই প্রতিষ্ঠানে ২.২৫ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বিসিক শিল্পনগরীতে দুই প্রতিষ্ঠানে ২.২৫ লাখ টাকা জরিমানা
বিসিক শিল্পনগরীতে দুই প্রতিষ্ঠানে ২.২৫ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য উৎপাদন ও বিপণনে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান ও মো. আকিব উল্লাহ।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ানের নেতৃত্বে এ-ওয়ান ব্রেড অ্যান্ড বেকারিকে নিরাপদ খাদ্য আইন,২০১৩-এর ৩২(ক),৩৮ ও ৩৯ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহর নেতৃত্বে জেরিন ফুড অ্যান্ড কোংকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৪৩ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দুটি পৃথক মামলায় প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযানকালে মৌলভীবাজার জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়,জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বিসিক শিল্পনগরীতে দুই প্রতিষ্ঠানে ২.২৫ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজার বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য উৎপাদন ও বিপণনে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান ও মো. আকিব উল্লাহ।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ানের নেতৃত্বে এ-ওয়ান ব্রেড অ্যান্ড বেকারিকে নিরাপদ খাদ্য আইন,২০১৩-এর ৩২(ক),৩৮ ও ৩৯ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহর নেতৃত্বে জেরিন ফুড অ্যান্ড কোংকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৪৩ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দুটি পৃথক মামলায় প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযানকালে মৌলভীবাজার জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়,জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream