মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জামালপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ

জামালপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ
জামালপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ

গ্যাস না পেয়ে জামালপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন সিএনজি চালকরা। পরে সাড়ে ৪ ঘন্টা পর সাড়ে ১০ টার দিকে ইউএনওর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকাল ৬টা থেকে জামালপুর- টাঙ্গাইল মহাসড়কের জাবেদ ফিলিং স্টেশনের সামনে শুরু হয়।

সড়ক অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ। 

চালকরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। ফলে তাদের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে এবং পরিবার নিয়ে চরম সংকটে পড়েছে তারা। গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং সিএনজিচালিত যানবাহনের জন্য পর্যাপ্ত গ্যাসের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সকালে অবরোধ শুরু হওয়ার পর থেকে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ ও ছোট যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেককে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার জানান, খবর পেয়ে অবরোধকারীদের সাথে কথা বলেছি। তাদের দাবি গুলো বাস্তবায়নের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।

বিষয় : জামালপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

গ্যাস না পেয়ে জামালপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন সিএনজি চালকরা। পরে সাড়ে ৪ ঘন্টা পর সাড়ে ১০ টার দিকে ইউএনওর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকাল ৬টা থেকে জামালপুর- টাঙ্গাইল মহাসড়কের জাবেদ ফিলিং স্টেশনের সামনে শুরু হয়।

সড়ক অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ। 

চালকরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তারা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। ফলে তাদের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে এবং পরিবার নিয়ে চরম সংকটে পড়েছে তারা। গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং সিএনজিচালিত যানবাহনের জন্য পর্যাপ্ত গ্যাসের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সকালে অবরোধ শুরু হওয়ার পর থেকে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপ ও ছোট যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেককে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার জানান, খবর পেয়ে অবরোধকারীদের সাথে কথা বলেছি। তাদের দাবি গুলো বাস্তবায়নের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream