বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফরের সম্ভাবনা থাকলেও এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই দেশেই প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ অধিবেশনসহ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সাংবিধানিক ব্যস্ততা এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর সফরের সময় নির্ভর করছে।

ভারত সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে দুই দেশের বিভিন্ন জটিল ইস্যু সমাধানের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে ভারতের কাছ থেকে বাংলাদেশ ইতিবাচক ও সংবেদনশীল আচরণ প্রত্যাশা করে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি ভারতের মাটিতে বসে বক্তব্য দিলে তা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না—এ বিষয়টি ভারতের বিবেচনায় রাখা উচিত।

জাপানকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী উল্লেখ করে তিনি জানান, দেশটির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। থার্ড টার্মিনাল, মাতারবাড়ী প্রকল্প ও দক্ষ জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, সময় ও পরিস্থিতি অনুকূলে এলে প্রধানমন্ত্রী দুই দেশেই সফর করবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফরের সম্ভাবনা থাকলেও এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই দেশেই প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ অধিবেশনসহ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সাংবিধানিক ব্যস্ততা এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর সফরের সময় নির্ভর করছে।

ভারত সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে দুই দেশের বিভিন্ন জটিল ইস্যু সমাধানের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে ভারতের কাছ থেকে বাংলাদেশ ইতিবাচক ও সংবেদনশীল আচরণ প্রত্যাশা করে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি ভারতের মাটিতে বসে বক্তব্য দিলে তা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না—এ বিষয়টি ভারতের বিবেচনায় রাখা উচিত।

জাপানকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী উল্লেখ করে তিনি জানান, দেশটির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। থার্ড টার্মিনাল, মাতারবাড়ী প্রকল্প ও দক্ষ জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, সময় ও পরিস্থিতি অনুকূলে এলে প্রধানমন্ত্রী দুই দেশেই সফর করবেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার