শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

নিত্যপন্যের বাজারে আগুন, জেনে নিন আজকের বাজারদর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নিত্যপন্যের বাজারে আগুন, জেনে নিন আজকের বাজারদর
সংগৃহীত ছবি

রাজধানীর কাঁচাবাজার ও মাছের বাজারে যেন দরদামের কোনো লাগাম নেই। শুক্রবারে (১৪ আগস্ট) রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে—চাল, ডাল, সবজি ও মাছের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সংসারের হিসাব মেলাতে চরম হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

ভোক্তাদের অভিযোগ, রাজনৈতিক পালাবদল কিংবা প্রতিশ্রুতির ফুলঝুড়ি সত্ত্বেও বাস্তবে বাজারে কোনো পরিবর্তন আসে না।

বেশিরভাগ সবজিই কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকার আশপাশে। কাঁচা মরিচ ২৫০ টাকা, টমেটো ও গাজর ১৪০ টাকা এবং ধনেপাতা বিকোচ্ছে ৩০০ টাকা কেজিতে।

পটল, বেগুন, করলা, উচ্ছে, বরবটি ও কচুর লতির দর ৭০-৯০ টাকা। তুলনামূলক কম দামে মিলছে পেঁপে (৪০-৫০ টাকা) এবং চালকুমড়া ও শসা (৫০-৬০ টাকা)।

 খুচরা ব্যবসায়ীদের দাবি, আড়তেই অতিরিক্ত দামের সাথে পরিবহন খরচ ও পচনজনিত ক্ষতি যোগ করতে হয় বলে দাম কমানো সম্ভব হচ্ছে না।

দেশি পাবদা, টেংরা, শিং, মাগুর, শোল ও বোয়াল বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১,২০০ টাকা কেজি দরে। এমনকি সাধারণ কাচকি মাছও ৫০০-৭০০ টাকা হাঁকা হচ্ছে।

 নিম্ন-মধ্যবিত্তের ভরসা চাষের মাছের বাজারও চড়া। চাষের পাঙাশ ২০০-২৮০ টাকা, তেলাপিয়া ২২০-৩০০ টাকা এবং রুই-কাতলা বিক্রি হচ্ছে ৩৫০-৫০০ টাকা কেজিতে।

 কেবল খুচরা বাজারে অভিযান না চালিয়ে পাইকারি বাজার, মজুত, পরিবহন এবং সরবরাহ শৃঙ্খলে কঠোর নজরদারি চালানোর দাবি খুচরা বিক্রেতাদের।

অসাধু ব্যবসায়ী ও কৃত্রিম সংকট তৈরি করা সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে বাজারে স্বস্তি ফেরানো সম্ভব নয় বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নিত্যপন্যের বাজারে আগুন, জেনে নিন আজকের বাজারদর

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর কাঁচাবাজার ও মাছের বাজারে যেন দরদামের কোনো লাগাম নেই। শুক্রবারে (১৪ আগস্ট) রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে—চাল, ডাল, সবজি ও মাছের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সংসারের হিসাব মেলাতে চরম হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

ভোক্তাদের অভিযোগ, রাজনৈতিক পালাবদল কিংবা প্রতিশ্রুতির ফুলঝুড়ি সত্ত্বেও বাস্তবে বাজারে কোনো পরিবর্তন আসে না।

বেশিরভাগ সবজিই কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকার আশপাশে। কাঁচা মরিচ ২৫০ টাকা, টমেটো ও গাজর ১৪০ টাকা এবং ধনেপাতা বিকোচ্ছে ৩০০ টাকা কেজিতে।

পটল, বেগুন, করলা, উচ্ছে, বরবটি ও কচুর লতির দর ৭০-৯০ টাকা। তুলনামূলক কম দামে মিলছে পেঁপে (৪০-৫০ টাকা) এবং চালকুমড়া ও শসা (৫০-৬০ টাকা)।

 খুচরা ব্যবসায়ীদের দাবি, আড়তেই অতিরিক্ত দামের সাথে পরিবহন খরচ ও পচনজনিত ক্ষতি যোগ করতে হয় বলে দাম কমানো সম্ভব হচ্ছে না।

দেশি পাবদা, টেংরা, শিং, মাগুর, শোল ও বোয়াল বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১,২০০ টাকা কেজি দরে। এমনকি সাধারণ কাচকি মাছও ৫০০-৭০০ টাকা হাঁকা হচ্ছে।

 নিম্ন-মধ্যবিত্তের ভরসা চাষের মাছের বাজারও চড়া। চাষের পাঙাশ ২০০-২৮০ টাকা, তেলাপিয়া ২২০-৩০০ টাকা এবং রুই-কাতলা বিক্রি হচ্ছে ৩৫০-৫০০ টাকা কেজিতে।

 কেবল খুচরা বাজারে অভিযান না চালিয়ে পাইকারি বাজার, মজুত, পরিবহন এবং সরবরাহ শৃঙ্খলে কঠোর নজরদারি চালানোর দাবি খুচরা বিক্রেতাদের।

অসাধু ব্যবসায়ী ও কৃত্রিম সংকট তৈরি করা সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে বাজারে স্বস্তি ফেরানো সম্ভব নয় বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার