শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

‘ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান’

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

‘ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান’

পাকিস্তানের পানির অধিকার নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভারত তার অবস্থান পরিবর্তন না করলে পাকিস্তান সরাসরি জবাব দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ইসলামাবাদে ‘ইয়াদগার-ই-ফাতাহ’ নামে একটি বিজয় স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ভারতের উদ্দেশে এই বার্তা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শেহবাজ শরিফ বলেন, পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাই তাদের জন্য ‘রেড লাইন’। ভারতকে অবশ্যই সঠিক পথে ফিরতে হবে। একই সঙ্গে তিনি জানান, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায়, তবে সেটিকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই।

অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যৌথভাবে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতকে সামনে রেখে এটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

বক্তব্যে শেহবাজ পাকিস্তানের সামরিক বাহিনীর প্রশংসা করেন এবং ওই সংঘাতে দেশটির সাফল্যের দাবি তুলে ধরেন। তবে ২০২৫ সালের সংঘর্ষে দুই দেশের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে ভারত ও পাকিস্তানের বক্তব্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ইসলামাবাদ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংকট নিরসনে ভূমিকা রাখতে চায়। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় মধ্যস্থতার প্রচেষ্টা এবং ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন শেহবাজ। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা না করার বিষয়েও কাবুলকে সতর্ক করেন তিনি।

দেশের রাজনৈতিক মতপার্থক্য যেন সংঘাতে পরিণত না হয়, সে বিষয়েও সতর্ক করে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তবে ভারতের সঙ্গে পানির বিরোধই তার বক্তব্যে সবচেয়ে জোরালোভাবে উঠে আসে। ফলে ইসলামাবাদ-নয়াদিল্লির মধ্যকার উত্তেজনায় পানি ইস্যু নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

‘ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান’

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার