শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেছেন বলেও জানান তিনি।

জাহিদ হোসেন বলেন, শিশুদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস তৈরিতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তৃণমূল পর্যায় থেকেই ক্রীড়াচর্চার সুযোগ বাড়াতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা সম্ভাবনাময় শিশু-কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার কাজ চলছে। ভবিষ্যতে এসব প্রতিভাবান খেলোয়াড় আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে কিকবক্সিংকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় আনার দাবি জানানো হলে মন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজসহ বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়, কোচ, রেফারি, সরকারি কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেছেন বলেও জানান তিনি।

জাহিদ হোসেন বলেন, শিশুদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস তৈরিতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তৃণমূল পর্যায় থেকেই ক্রীড়াচর্চার সুযোগ বাড়াতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা সম্ভাবনাময় শিশু-কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার কাজ চলছে। ভবিষ্যতে এসব প্রতিভাবান খেলোয়াড় আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে কিকবক্সিংকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় আনার দাবি জানানো হলে মন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজসহ বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়, কোচ, রেফারি, সরকারি কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার