শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

টেকনাফ সৈকতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

টেকনাফ সৈকতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
টেকনাফ সৈকতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আরিফ উল্লাহর মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ১৪ আগস্ট দুপুরে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার মাগরিবের নামাজের পর আরিফের জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত আরিফ টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়ার আমান উল্লাহর ছেলে এবং টেকনাফের আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে ৩৫ জন শিক্ষার্থীর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে যায়। সেখানে কয়েকজন ফুটবল খেলছিল এবং অন্যরা সাগরে গোসল করছিল। গোসলের একপর্যায়ে বড় ঢেউয়ের ধাক্কায় আরিফ সাগরে ভেসে যায়। এ সময় সহপাঠী সাইদি তাকে হাত ধরে উদ্ধারের চেষ্টা করলেও তীব্র স্রোতের কারণে ধরে রাখা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই স্রোতের সঙ্গে ভেসে যায় আরিফ। ঘটনার পর সহপাঠী, স্থানীয় বাসিন্দা ও স্বজনরা সৈকতের বিভিন্ন অংশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দেন। তবে বৃহস্পতিবার দিনভর খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। পরে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরিফের বলে শনাক্ত করে এবং উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নিহতের বাবা আমান উল্লাহ বলেন, বৃহস্পতিবার বিকেলে আমার ছেলেসহ ৩৫ জন মাদ্রাসা ছাত্র সমুদ্র সৈকতে গিয়েছিল। গোসলের সময় ঢেউয়ের ধাক্কায় সে পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা একজন তাকে ধরার চেষ্টা করেও স্রোতের কারণে রাখতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে কচ্ছপিয়া নৌঘাট এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসার খবর পেয়ে সেখানে গিয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জামিম মিয়া বলেন, মাদ্রাসা ছাত্র সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছিল। পরে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র ছাত্রের মরদেহ শুক্রবার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকা থেকে পরিবারের সদস্যরা উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

টেকনাফ সৈকতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার