শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইবিতে অর্থনীতি বিভাগের ক্যারিয়ার গাইডেস্ন বিষয়ক কর্মশালা

ইবিতে অর্থনীতি বিভাগের ক্যারিয়ার গাইডেস্ন ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অর্থনীতি বিভাগের  'ক্যারিয়ার গাইডেস্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগের উদ্যোগে ও অর্থনীতি ক্লাবের সহযোগিতায় শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৫ নং কক্ষে কর্মশালাটির আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অর্থনীতি বিভাগের সভাপতি ড. পার্থ সারথি লস্করের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন অর্থনীতি ক্লাবের সভাপতি ড. আব্দুল জলিল পাঠান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ইউসিবি ব্যাংকের কর্মকর্তা  সুরভি খন্দকার, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক মোঃ সাগর হোসাইন, জনতা ব্যাংকের কর্মকর্তা মোঃ সোহাগ হোসাইন, ৪৭তম বিসিএস সাধারণ শিক্ষায়  সুপারিশ প্রাপ্ত মোঃ ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও আলোচনা করেন ড.কাজী মোস্তফা আরিফ, ড. হুমায়ুন কবির, ড.আরিফুল ইসলাম,ড.মিথিলা ফারজানা, ও ড. দেবাশিষ শর্মা।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা শাকিল আহমেদ  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'কেউ অনার্স করার পাশাপাশি নিজেকে প্রস্তুত করতে পারলে সফলতা আসবেই। বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষের অর্থ হলো আফিসিয়াল বেকার। সুতরাং সময়মত সঠিক সিদ্ধান্ত নিয়ে এগুতে হবে। এ্যাকাডেমিক পড়ালেখার পাশাপাশি নিয়মিত পত্রিকা পড়া ও গণিত চর্চার কোন বিকল্প নেই।'

এসময় সাগর হোসাইন বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পত্রিকা পড়া ও গণিত চর্চার কোন বিকল্প নেই। কারোর সমালোচনা না করে ধৈর্যের সঙ্গে নিজের লক্ষ্যে অটল থাকতে হবে। সঠিক পরিকল্পনা করে সামনে এগুলে কোন কোচিং সেন্টারে পড়ারও প্রয়োজন নেই।'

কর্মশালায় ইউসিবি ব্যাংকের কর্মকর্তা সুরভি খন্দকার বলেন, 'শিক্ষার্থীদের  শুধু চাকরির পেছনে  ছুটলে হবে না,  উদ্দোক্তা হওয়ার মানসিকতাও রাখতে হবে। নিজেকে চিনতে হবে ও পরিকল্পনা অনুযায়ী সামনে এগোতে হবে। সফলতার জন্য গ্রুপ স্টডির প্রয়োজন। শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ সম্পৃক্ত হয়ে নিজেকে সমৃদ্ধ করার পরামর্শ দেন তিনি।'

এছাড়াও কর্মশালায় 'ভবিষ্যৎ পরিকল্পনা' বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল ব্যক্তিরা প্রবন্ধ উপস্থাপন করেন। অতিথিরা নিজেদের প্রস্তুতির অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা, সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাসের সঙ্গে বিসিএস, ব্যাংক সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

এ ছাড়া 'বিসিএস ও ব্যাংক পরীক্ষার প্রস্তুতি' পর্বে বিসিএস ও ব্যাংক পরীক্ষার বিভিন্ন বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রশ্নের ধরন, প্রয়োজনীয় বই ও উপকরণ নির্বাচন এবং পরীক্ষায় ভালো ফলাফলের কৌশল নিয়ে ধারণা দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইবিতে অর্থনীতি বিভাগের ক্যারিয়ার গাইডেস্ন বিষয়ক কর্মশালা

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream