বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
Bangla FM

চরভদ্রাসন উপজেলার আলমনগর সড়কে বড় গর্ত, ঝুঁকিতে পথচারী

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আলমনগর সড়কের একটি অংশে সৃষ্টি হয়েছে বড় গর্ত। দীর্ঘদিন ধরে সড়কের ভাঙা অংশটি মেরামত না হওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুলগামী শিক্ষার্থী, যানবাহন চালক ও স্থানীয় সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, সড়কের গুরুত্বপূর্ণ এই অংশে বড় গর্ত তৈরি হওয়ায় সামান্য অসতর্কতায় ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের সময় এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে ঝুঁকি আরও বেড়ে যায়। রাতের বেলায় পর্যাপ্ত আলো না থাকায় গর্তটি আরও বিপজ্জনক হয়ে ওঠে।

এলাকাবাসী জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে ভাঙা অংশটি পড়ে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

স্থানীয়দের দাবি, সাময়িকভাবে গর্তে মাটি বা ইট ফেলে দায়সারা সংস্কার না করে সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত টেকসইভাবে মেরামত করে স্থায়ী সমাধান করা হোক। এতে শিক্ষার্থী, চালক ও সাধারণ পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সড়কটি সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চরভদ্রাসন উপজেলার আলমনগর সড়কে বড় গর্ত, ঝুঁকিতে পথচারী

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আলমনগর সড়কের একটি অংশে সৃষ্টি হয়েছে বড় গর্ত। দীর্ঘদিন ধরে সড়কের ভাঙা অংশটি মেরামত না হওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুলগামী শিক্ষার্থী, যানবাহন চালক ও স্থানীয় সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, সড়কের গুরুত্বপূর্ণ এই অংশে বড় গর্ত তৈরি হওয়ায় সামান্য অসতর্কতায় ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের সময় এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে ঝুঁকি আরও বেড়ে যায়। রাতের বেলায় পর্যাপ্ত আলো না থাকায় গর্তটি আরও বিপজ্জনক হয়ে ওঠে।

এলাকাবাসী জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে ভাঙা অংশটি পড়ে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

স্থানীয়দের দাবি, সাময়িকভাবে গর্তে মাটি বা ইট ফেলে দায়সারা সংস্কার না করে সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত টেকসইভাবে মেরামত করে স্থায়ী সমাধান করা হোক। এতে শিক্ষার্থী, চালক ও সাধারণ পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সড়কটি সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream