বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

হাতের ট্যান দূর করবেন কিভাবে? জেনে নিন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

হাতের ট্যান দূর করবেন কিভাবে? জেনে নিন
ছবি: সংগৃহীত

আমরা অনেকক্ষন বাইরে থাকলে, বাইক চালালে হাতে ট্যান পড়ে। এই ট্যান পরিষ্কার করতে অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। তবুও সহজে দূর হয়না। কিন্তুু ঘরোয়া উপায়ে খুব সহজে হাতের ট্যান দূর করা সম্ভব। 

হলুদ-দুধের প্যাক একটি পাত্রে ২ চা চামচ হলুদের সঙ্গে ২ চামচ দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণ দুই হাতে ভালো করে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার পানিতে হাত ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। হলুদের অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ত্বকের দাগছোপ দূর করবে। হলুদ-দুধের প্যাক ব্যবহারে র‌্যাশ বা ফুস্কুড়ির সমস্যাও দূর হবে। 

লেবুর রস-চিনির স্ক্রাব লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট আছে। লেবুতে থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের র‌্যাশ, জ্বালাভাব দূর করে। ট্যান তোলার জন্য এক চামচ পাতিলেবুর রসের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে সেই মিশ্রণ দুই হাতে মেখে নিন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

শশা-দইয়ের প্যাক শশা অর্ধেকটা কেটে কুচিয়ে নিন। এ বার মিক্সারে পিষে তার সঙ্গে এক চা- চামচ দই মিশিয়ে নিন। সেই মিশ্রণ ভালো করে দু’হাতে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে নিন। শশা ও দইয়ের মিশ্রণ খুব তাড়াতাড়ি ত্বকের কালচে দাগ দূর করবে। 

ওটমিল-মধু-দইয়ের প্যাক ওটমিল প্রাকৃতিক স্ক্রাবার। ত্বকের মৃত কোষ তুলতে সহায়ক এটি। ২ চা চামচ ওটমিলের সঙ্গে এক চামচ দই ও এক চামচ মধু মিশিয়ে সেই মিশ্রণ হাতে মালিশ করে নিন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই বার এই প্যাক ব্যবহার করলে ট্যান দ্রুত উঠে যাবে। 

চন্দন-গোলাপজল ২ চা চামচ চন্দনের গুঁড়ার সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে নিন। সেই মিশ্রণ ধীরে ধীরে দুই হাতে মালিশ করুন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। চন্দন ও গোলাপ জল ত্বক আর্দ্র রাখবে, ঠান্ডা অনুভূতি দেবে। ত্বকে ঘামাচি বা র‌্যাশের সমস্যা থাকলে তা কমে যাবে।

বিষয় : হাতের যত্ন হাতের ট্যান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

হাতের ট্যান দূর করবেন কিভাবে? জেনে নিন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

আমরা অনেকক্ষন বাইরে থাকলে, বাইক চালালে হাতে ট্যান পড়ে। এই ট্যান পরিষ্কার করতে অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। তবুও সহজে দূর হয়না। কিন্তুু ঘরোয়া উপায়ে খুব সহজে হাতের ট্যান দূর করা সম্ভব। 

হলুদ-দুধের প্যাক একটি পাত্রে ২ চা চামচ হলুদের সঙ্গে ২ চামচ দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণ দুই হাতে ভালো করে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার পানিতে হাত ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। হলুদের অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ত্বকের দাগছোপ দূর করবে। হলুদ-দুধের প্যাক ব্যবহারে র‌্যাশ বা ফুস্কুড়ির সমস্যাও দূর হবে। 

লেবুর রস-চিনির স্ক্রাব লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট আছে। লেবুতে থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের র‌্যাশ, জ্বালাভাব দূর করে। ট্যান তোলার জন্য এক চামচ পাতিলেবুর রসের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে সেই মিশ্রণ দুই হাতে মেখে নিন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

শশা-দইয়ের প্যাক শশা অর্ধেকটা কেটে কুচিয়ে নিন। এ বার মিক্সারে পিষে তার সঙ্গে এক চা- চামচ দই মিশিয়ে নিন। সেই মিশ্রণ ভালো করে দু’হাতে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে নিন। শশা ও দইয়ের মিশ্রণ খুব তাড়াতাড়ি ত্বকের কালচে দাগ দূর করবে। 

ওটমিল-মধু-দইয়ের প্যাক ওটমিল প্রাকৃতিক স্ক্রাবার। ত্বকের মৃত কোষ তুলতে সহায়ক এটি। ২ চা চামচ ওটমিলের সঙ্গে এক চামচ দই ও এক চামচ মধু মিশিয়ে সেই মিশ্রণ হাতে মালিশ করে নিন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই বার এই প্যাক ব্যবহার করলে ট্যান দ্রুত উঠে যাবে। 

চন্দন-গোলাপজল ২ চা চামচ চন্দনের গুঁড়ার সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে নিন। সেই মিশ্রণ ধীরে ধীরে দুই হাতে মালিশ করুন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। চন্দন ও গোলাপ জল ত্বক আর্দ্র রাখবে, ঠান্ডা অনুভূতি দেবে। ত্বকে ঘামাচি বা র‌্যাশের সমস্যা থাকলে তা কমে যাবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream