বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কমলগঞ্জে ১২০ জিপিএ-৫, শীর্ষে শাহীন কলেজ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

কমলগঞ্জে ১২০ জিপিএ-৫, শীর্ষে শাহীন কলেজ
শাহীন কলেজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ১৩ শতাংশ। উপজেলার ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২ হাজার ৭৫৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৪ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,এবারের এসএসসি পরীক্ষায় কমলগঞ্জে সাফল্যের শীর্ষে রয়েছে শমশেরনগর বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ। প্রতিষ্ঠানটির ১০০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে সর্বোচ্চ ৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

জিপিএ-৫ পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৫ জন, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, এম এ ওহাব উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, এ এ টি এম উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় থেকে ২ জন এবং কালেঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উচ্চ বিদ্যালয় ও ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে,মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের দাখিল পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার সাতটি মাদ্রাসা থেকে ৪৩৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬৮ জন। এ ক্ষেত্রে পাসের হার ৩৮ দশমিক ৫৩ শতাংশ। উপজেলার সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৬ দশমিক ৪৮ শতাংশ। এ শাখায় এম এ ওহাব উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন ফলাফলের তথ্য নিশ্চিত করে বলেন,শমশেরনগর বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ তাদের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি এবারও উপজেলার সেরা ফলাফল করেছে। সব মিলিয়ে কমলগঞ্জের বিদ্যালয়,মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ১২০টি জিপিএ-৫ অর্জিত হয়েছে। এর মধ্যে শমশেরনগর বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ একাই ৬৬টি জিপিএ-৫ পেয়েছে এবং শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বিষয় : মৌলভীবাজারের কমলগঞ্জ শাহীন কলেজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কমলগঞ্জে ১২০ জিপিএ-৫, শীর্ষে শাহীন কলেজ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream