শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
Bangla FM

জামালপুরে মধ্যরাতে যুবলীগের মশাল মিছিল

এম.শাহীন আল আমীন
এম.শাহীন আল আমীন জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

জামালপুরে মধ্যরাতে যুবলীগের মশাল মিছিল
জামালপুরে যুবলীগের মশাল মিছিল

জামালপুরে জেলা যুবলীগের ব্যানারে মশাল মিছিল হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে যুবলীগ মিছিল করে।

জামালপুর শহরের ফৌজদারী মোড় বাইপাস সড়ক থেকে মিছিলের সূত্রপাত  হয়।

এলাকাবাসী জানান, ২৫ থেকে ৩০ জন যুবলীগ কর্মী মশাল হাতে মিছিলে অংশ নেন।  মিছিলকারীরা "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘নিখিল ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘নিখিল ভাইয়ের কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে’। ‘অবৈধ রায়, মানি না, মানবো না’ ইত্যাদি স্লোগান দেয় ।

মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘অবৈধ কাঙারু কোর্টে ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’।

ব্যানারে আয়োজক হিসেবে উল্লেখ করা হয় ‘জামালপুর জেলা যুবলীগ’।

মিছিলে অংশ নেওয়া যুবলীগের কর্মীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নেতৃত্বে কারা ছিলেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দেশের বিভিন্ন স্থানে নানা ঘটনা ঘটেছে। জামালপুরেও বিভিন্ন সময়ে যুবলীগের  ঝটিকা মিছিল হয়েছে ।

শুক্রবার রাতের মিছিলটি কতক্ষণ স্থায়ী হয় তা জানা জায়নি। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বিদ্যমান। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে মধ্যরাতে যুবলীগের মশাল মিছিল

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরে জেলা যুবলীগের ব্যানারে মশাল মিছিল হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে যুবলীগ মিছিল করে।

জামালপুর শহরের ফৌজদারী মোড় বাইপাস সড়ক থেকে মিছিলের সূত্রপাত  হয়।

এলাকাবাসী জানান, ২৫ থেকে ৩০ জন যুবলীগ কর্মী মশাল হাতে মিছিলে অংশ নেন।  মিছিলকারীরা "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘নিখিল ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘নিখিল ভাইয়ের কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে’। ‘অবৈধ রায়, মানি না, মানবো না’ ইত্যাদি স্লোগান দেয় ।

মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘অবৈধ কাঙারু কোর্টে ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’।

ব্যানারে আয়োজক হিসেবে উল্লেখ করা হয় ‘জামালপুর জেলা যুবলীগ’।

মিছিলে অংশ নেওয়া যুবলীগের কর্মীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নেতৃত্বে কারা ছিলেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দেশের বিভিন্ন স্থানে নানা ঘটনা ঘটেছে। জামালপুরেও বিভিন্ন সময়ে যুবলীগের  ঝটিকা মিছিল হয়েছে ।

শুক্রবার রাতের মিছিলটি কতক্ষণ স্থায়ী হয় তা জানা জায়নি। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বিদ্যমান। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream