চুয়াডাঙ্গায় শহরের মাথাভাঙ্গা নদীর ব্রিজের নিচ থেকে অজ্ঞাত (৫৫) নামে এক বৃদ্ধ ভাসমান মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি। তার দেহে কালো রংয়ের গেঞ্জি ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে সদর উপজেলা শহরের মাথাভাঙ্গা নদীর ব্রিজের নিচে একটি অজ্ঞাতনামা ভাসমান মরদেহ দেখে এলাকাবাসী ৯৯৯ ফোন দেয়। ফোন পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের পৃথক পৃথক টিম ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তারা যৌথভাবে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। হত্যা না অন্য কোন ঘটনা ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
মতামত