শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
Bangla FM

ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ১

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ১
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বাড়িতে একা থাকা ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল হেলিম (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার সিংরইল ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল হেলিম ওই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। বিদ্যালয়ে যাতায়াতের সময় প্রতিবেশী আবদুল হেলিম তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা বাড়িতে না থাকার সুযোগে আবদুল হেলিম ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করার ভয়ও দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটির মা বাড়িতে ফিরে এলে তার কাছে ঘটনার কথা জানায় ওই ছাত্রী। বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়।

ভুক্তভোগীর বাবা বলেন, অভিযুক্ত ব্যক্তি তার মেয়ের সঙ্গে জঘন্য আচরণ করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর শুক্রবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ১

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের নান্দাইলে বাড়িতে একা থাকা ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল হেলিম (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার সিংরইল ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল হেলিম ওই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। বিদ্যালয়ে যাতায়াতের সময় প্রতিবেশী আবদুল হেলিম তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা বাড়িতে না থাকার সুযোগে আবদুল হেলিম ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করার ভয়ও দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটির মা বাড়িতে ফিরে এলে তার কাছে ঘটনার কথা জানায় ওই ছাত্রী। বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়।

ভুক্তভোগীর বাবা বলেন, অভিযুক্ত ব্যক্তি তার মেয়ের সঙ্গে জঘন্য আচরণ করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর শুক্রবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream